রূপগঞ্জে মাদক বিক্রি ও সেবনের দায়ে তিন জনকে কারাদন্ড

Share the post
বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রি ও সেবনের দায়ে তিন জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৩ জুন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এ কারাদণ্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জ উপজেলার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার মৃত হাসমত কাজীর ছেলে কবীর কাজী, হাওলিপাড়া এলাকার কবির  ভুঁইয়ার ছেলে সবুজ ভূঁইয়া ও সিদ্দিক ভুঁইয়ার ছেলে রোহান ভূঁইয়া।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দিন জানান, মাদক বিক্রি ও সেবনকালে ওই তিনজনকে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত কবীর কাজীকে এক বছর এবং সবুজ ভূইয়া ও রোহান ভূঁইয়াকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]