শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

Share the post
জহুরুল ইসলাম জপি, শেরপুর প্রতিনিধি: রাজনৈতিক অপসংস্কৃতি, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে শেরপুর জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) শেরপুর শহরে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে এসে শহরের পৌর পার্ক মাঠ এলাকায় জড়ো হন।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ‘রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো’, ‘চাই সুস্থ ধারার রাজনীতি’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন শহরের রাজপথ।
মিছিলে নেতৃত্ব দেন শেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম চান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শহিদুল ইসলাম (ভিপি), শহর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাফর আলী, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আউল মিয়াসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।
কর্মসূচিতে বক্তারা বলেন, সুস্থ রাজনৈতিক চর্চা, পারস্পরিক সম্মান ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। তারা অপপ্রচার ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত  কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানান।
এদিকে, কর্মসূচিকে ঘিরে শেরপুর শহরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ‘রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি’—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]