তামিমেরা পাকিস্তানে, ভারত থেকে কাজ করবেন তিনি

Share the post

বিসিবি জানিয়েছে, পাকিস্তান সফরে যাচ্ছেন না বাংলাদেশ দলের ভারতীয় কম্পিউটার বিশ্লেষক শ্রীনি। তাঁর জায়গায় কাউকে পাঠাচ্ছেও না বিসিবি। শ্রীনিই কাজ করে যাবেন। কিন্তু কীভাবে?

বাংলাদেশ দলের ভারতীয় কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরনের যাওয়া হচ্ছে না পাকিস্তানে। তাঁর জায়গায় নতুন করে কাউকে পাঠাচ্ছেও না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাহলে খেলোয়াড়দের ভুল-ত্রুটি দেখিয়ে দেওয়া কিংবা প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা চিহ্নিত করার যে কাজগুলো বিশ্লেষকেরা করে থাকেন, এবার বাংলাদেশ দলে সেটি কে করবেন?

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, শ্রীনিই কম্পিউটার বিশ্লেষকের কাজটা চালিয়ে যাবেন। কীভাবে? শ্রীনি কাজ করবেন ভারতে বসেই। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বললেন, ‘কিছু জটিলতার কারণে শ্রীনি পাকিস্তানে যাচ্ছে না। কীভাবে কাজ করবে, সেটি সে বুঝিয়ে দিয়েছে কোচকে। নিয়মিত অনলাইনে তার সঙ্গে যোগাযোগ রাখবে লাহোরে যাওয়া কোচিং স্টাফরা।’

এই মুহূর্তে ভারতে থাকা শ্রীনির সঙ্গে কথা বলে জানা গেল, এরই মধ্যে সিরিজের কাজ শুরুও করে দিয়েছেন তিনি। ই-মেইল, স্কাইপে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন দলের সঙ্গে। মাহমুদউল্লাহর দল পাকিস্তান যাওয়ার পর একই প্রক্রিয়ায় কাজ করে যাবেন শ্রীনি। মেইল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে সব বুঝিয়ে দেবেন দলকে। দূর থেকে কাজ করতে গেলে যোগাযোগ বিভ্রাটের ঝুঁকি থাকেই। বিশেষ প্রেক্ষাপটে এ ঝুঁকিটা বিসিবি ও শ্রীনিকে নিতেই হচ্ছে।

আপাতত টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল পাকিস্তানে রওনা দেবে ২৩ জানুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাহমুদউল্লাহ, সর্বোচ্চ বেতন তাসকিনের

Share the post

Share the post ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বোচ্চ বেতন মাসিক দশ লাখ টাকা পাবেন তাসকিন আহমেদ। চুক্তির মেয়াদ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ চুক্তিতে ২২ জন ক্রিকেটারের বেতন পাঁচটি গ্রেডে নির্ধারণ করা হয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদের অনুরোধের প্রেক্ষিতে ২০২৫ সালের মার্চ থেকে তাকে আর চুক্তিতে রাখছে না বিসিবি। […]

দুবাইকে হোম ভেন্যু বানিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত

Share the post

Share the post চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। তাই বাধ্য হয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে হয়েছে পিসিবিকে। যেখানে ভারতের জন্য ভেন্যু নির্ধারণ করা হয় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আর এই ভেন্যুকেই ঘরের মাঠ বানিয়েছে ভারত। টানা পাঁচ ম্যাচ একই মাঠে খেলার সুযোগ পেয়েছে তারা, যে সুবিধা পায়নি আয়োজক পাকিস্তানও।     […]