এখন সরকারি সুবিধা পেতে ঘুষ লাগে না,পৌঁছে যাবে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা” — স্বাস্থ্যমন্ত্রী

Share the post
মো হিমেল মিয়া,মনোহরদী নরসিংদী : সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে নিজস্ব তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা একটি ব্যতিক্রমধর্মী সরকার পরিচালনা করছি। দলমত নির্বিশেষে সকল মানুষের সেবা নিশ্চিত করতে চাই। এখন সরকারি সুবিধা পেতে কাউকে ঘুষ দিতে হয় না। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা হলো সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে থেকে জনগণের কল্যাণে কাজ করতে হবে।চিকিৎসা ব্যবস্থা আরও সহজ ও জনবান্ধব করার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “পাইলটিং স্কিমের আওতায় স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করবেন। প্রয়োজন হলে রোগীকে হাসপাতালে পাঠানো হবে। এতে সাধারণ মানুষের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে এবং স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।”তিনি আরও জানান, চীনের সহযোগিতায় দেশে ৩ হাজার শয্যার দুটি অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব হাসপাতালে নারী ও শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবার ব্যবস্থা থাকবে।
বক্তব্যে তিনি আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বিষয়ও উল্লেখ করেন এবং বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ তুলে ধরেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।অনুষ্ঠান শেষে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]