রিমা খাতুন,বেলকুচি উপজেলা : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার ও পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ জুন ২০২৬) বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করেন মোঃ আমিরুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন আফরিন জাহান এবং মোঃ জহুরুল ইসলাম।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।অনুষ্ঠানে উপস্থিত সবাই নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং গাছের পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বেলকুচি উপজেলায় পরিবেশবান্ধব সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

