দুর্গাপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ঘোষিত ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসুচীর উদ্ধোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে নানা কর্মসুচীর মাধ্যমে এ কর্মসুচীর উেেদ্বাধন করেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত।

উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার বলেন, একটি গাছ একটি জীবনের সমান। পরিবেশ রক্ষার এই জাতীয় উদ্যোগকে সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যাও নিশ্চিত করতে হবে। এই বৃক্ষরোপণ কর্মসূচি দেশের কৃষি ও পরিবেশ উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলবে।

উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত বলেন, সরকারের এই মহতী উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক ভূমিকা রাখবে। বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী রেখে যেতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহবান জানান।

এ সময়, উপজেলা কৃষি অফিসার নীপা বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশলী আলী আসগর, বন কর্মকর্তা মজনু প্রামানিক, ওসি শাকের আহমেদ, পৌর বিএনপি‘র সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেছ গনি, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]