ধামরাইয়ে শি’শু ধ’র্ষণ চেষ্টা মা’মলায় রুবেল নামের যুবক আ’টক

Share the post

মো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রুবেল (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৮ জুন) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, গতকাল রোববার (৭ জুন) বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় গতকাল রাতেই ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃত রুবেল ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কাইজারকুন্ড এলাকার শাহজাহান খলিফার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে বড় কুশিয়ারা এলাকার একটি অটো গ্যারেজের পাশে খেলা করছিল ওই শিশুটি। এ সময় রুবেল তাকে চানাচুর খাওয়ার লোভ দেখিয়ে গ্যারেজের ভেতরের একটি টয়লেটে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়।

ঘটনাটি প্রতিবেশী এক নারী দেখে ফেললে তিনি সঙ্গে সঙ্গে শিশুটির পরিবার ও আশেপাশের মানুষকে বিষয়টি জানান।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত গ্যারেজের টয়লেটের সামনে জড়ো হন এবং ভেতরের দরজা খোলার জন্য চাপ দেন। কিন্তু অভিযুক্ত রুবেল ভেতর থেকে দরজা না খুলে উল্টো শিশুটির মুখ চেপে ধরে আটকে থাকে। একপর্যায়ে উপস্থিত উত্তেজিত জনতা টয়লেটের দরজা ভেঙে ফেলার চেষ্টা করলে রুবেল বাধ্য হয়ে দরজা খুলে দেয়।

এরপর স্থানীয়রা রুবেলকে আটকে রেখে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে ধামরাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোতাহার হোসেন জানান, স্থানীয় জনতা অভিযুক্তকে আটকে রেখে পুলিশে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করেন। রোববার রাতেই শিশুর বাবার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে এবং আজ সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]