‎তালায় দুষ্প্রাপ্য সীমানা পিলার উদ্ধার : এক্সপার্টসহ আটক ৪

Share the post
‎সাঈদ সম্রাট ,সাতক্ষীরা তালা প্রতিনিধি : সাতক্ষীরায় তালা উপজেলার কলাগাছি গ্রাম থেকে দুষ্প্রাপ্য সীমানা পিলার উদ্ধার হয়েছে। একই সাথে পুলিশ সীমানা পিলার বিক্রির সাথে জড়িত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। তালা থানার ওসি শহিদুল ইসলাম বলেন, সীমানা পিলার বিক্রি সংক্রান্ত গোপন সংবাদ:র ভিত্তিতে শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে তালা উপজেলার খেশরা ইউনিয়নেন কলাগাছি গ্রামে মৃত চতুর মন্ডলের ছেলে ভোলানাথ মন্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১৮১৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি একটি দুষ্প্রাপ্য সীমানা পিলার উদ্ধার করা হয়। এসময়রঘটনার সাথে জড়িত থাকায় সীমানা পিলার কেনা-বেচার এক্সপার্ট খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে  যাদব সরকার (৪২), পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের সুনীল সর্দারের ছেলে তুষার কান্তি সরদার (৩৫), একই গ্রামের বিমল কৃষ্ণ সরদারের ছেলে সুশান্ত সরদার (৪৪) এবং তালার কলাগাছি গ্রামের বাড়ির মালিক ভোলানাথ মন্ডল (৬০)কে গ্রেফতার করা হয়। আটককৃত সুশান্ত সরদার পাইকগাছা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক বলে জানা গেছে।
‎স্খানীয় সূত্র জানায়, ভোলানাথ মন্ডল’র বসতবাড়ির পাশে একটি মাটির ঘরে এই পিলার মাটির নিচে লুকানো ছিলো। শুক্রবার রাতে এক্সপার্টরা এই পিলার সঠিক কি-না যাচাইয়ের জন্য আসলে মাঠি খুড়ে পিলারটি বের করে ঘরের ভিতর আনা হয়। তখনই তালা থানার ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে সীমানা পিলার উদ্ধারসহ পিলার চক্রের সদস্যদের আটক করে। এছাড়া, ঘটনার সাথে ব্যবহৃত একটি মোটরসাইকেল (খুলনা মেট্টো- হ-১৩-৪৮৫১) জব্দ করা হয়।
‎এবিষয়ে আটক যাদব সরকার বলেন, বটিয়াঘাটা উপজেলার পোদলা গ্রামের জাকির হোসেন এই পিলার পরীক্ষা করার জন্য তাকে পাঠিয়েছিল ‎ধৃতদের বিরুদ্ধে প্রতারনার একাধিক অভিযোগ রয়েছে বলে সাতক্ষীরা পুলিশ সুপার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]