স্থানীয় এমপির নির্দেশনায় গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের ময়লার ভাগাড় পরিষ্কার

Share the post
বি এম আবুল হাসনাত বাপ্পী, রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:দীর্ঘদিন ধরে ঢাকা-সিলেট ও ঢাকা বাইপাস মহাসড়কের উপরে জমে থাকা ময়লার ভাগাড় অবশেষে পরিষ্কার করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের নির্দেশনায় গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির মিয়ার উদ্যোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
স্থানীয়দের অভিযোগ ছিল, মহাসড়ক দখল করে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি দুর্গন্ধে পথচারী ও আশপাশের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।
গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান বলেন, “স্থানীয় এমপি ও উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে যাতে কেউ এখানে ময়লা ফেলতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরো বলেন  ময়লা পরিষ্কার করার পর এখানে মায়লা না ফেলার জন্য নির্দেশনা লিখে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হবে। নির্দেশনা অমান্যকারীদের জন্য  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করার কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়।

এদিকে মহাসড়কের উপরে ময়লার ভাগাড় অপসারণ করায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। তারা পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিয়মিত নজরদারি এবং স্থায়ী ব্যবস্থার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]