দুর্গাপুর-কলমাকান্দার বেকার যুবকদের জন্য – ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর ও কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় বেকার যুবক, নারী উদ্যোক্তা ও প্রান্তিক খামারীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন।

বেকার তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে বিভিন্ন ট্রেডে হাতে-কলমে কারিগরি প্রশিক্ষণ প্রদান সহ তারা যাতে খুব সহজে চাকরি পেতে পারে বা নিজেরাই একজন উদ্যোক্তা হতে পারে সে আলোকে এই পদক্ষেপ হাতে নিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। এলাকার শিক্ষিত বেকার যুবকরা চাকরির আশায় না থেকে তথ্যপ্রযুক্তির যুগে স্থানীয় শিক্ষিত যুবকদের বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এ উদ্দ্যেগ হাতে নিয়েছেন তিনি।

আজ সোমবার (০১ জুন) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনের কাছে বিভিন্ন কোডে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহনের নিমিত্তে পত্র প্রেরণ করা হয়েছে।

দুর্গাপুর ও কলমাকান্দা অঞ্চলের ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে বেকার যুবকদের আধুনিক কৃষি, মৎস্য চাষ ও গবাদিপশু পালনে সরকারি প্রকল্পের আওতায় সহজ শর্তে ঋণ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালসমূহে স্থানীয় জনসাধারণ সরকারি সুবিধা সহজতর এবং যুবকদের প্রশিক্ষণ গ্রহনে সুবিধা দেয়ার লক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রাচীর নির্মান, ভেটেরিনারি হাসপাতালের ভবন মেরামত এবং আয়রণমুক্ত পানির পাম্প স্থাপনের লক্ষ্যে উদ্দ্যেগ নিয়েছেন তিনি।

এনিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান বলেন, এই উদ্যোগ শুধু প্রশিক্ষণ কর্মসূচি হিসেবে নয়, বরং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, দারিদ্র্য কমানো এবং শহরমুখী অভিবাসন হ্রাসের একটি কৌশলগত পদক্ষেপ। একই সঙ্গে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলেও আশা করা করছি। উপজেলা পর্যায়ে স্ব-কর্মসংস্থানের জন্য স্থানীয় বেকার যুবক, নারী উদ্যোক্তা ও প্রান্তিক  খামারীগদের হাতকে কাজে লাগাতে পারলে বদলে যাবে স্থানীয় অর্থনীতির চাকা। ধন্যবাদ জানাই আমাদের অভিভাবক, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়কে এই উদ্দ্যেগ গ্রহনের জন্য।

বিশিষ্ট সমাজসেবক এডভোকেট এম এ জিন্নাহ্ বলেন, মাননীয় ডেপুটি স্পীকার এমপি নির্বাচিত হওয়ার মাত্র তিনমাসে ওনার নির্বাচনী এলাকার উন্নয়নের লক্ষ্যে যে প্রকল্প গুলো হাতে নিয়েছেন, দেশ স্বাধীন হওয়ার পর আর কোন সংসদ সদস্যই তা করতে পারেননি। ইতোমধ্যে এলাকার বেকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর ও যুবকদের স্বনির্ভর করে তুলতে যে নতুন প্রকল্প হাতে নিয়েছেন এতে ওনার প্রতি আমরা কৃতজ্ঞ।

উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ অমিত দত্ত বলেন, মাননীয় ডেপুটি স্পীকার স্যার স্থানীয় যুবকদের কর্মমুখী করে গড়ে তুলতে যে উদ্দ্যেগ নিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবীদার। দুর্গাপুর-কলমাকান্দা এলাকায় অনেক আদিবাসী শিক্ষিত তরুন-তরুনী রয়েছে, যাদের নানাবিধ প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী করে গড়ে তুলতে পারলে স্থানীয় অর্থনীতির চাকা ঘুরে যাবে, সেইসাথে মাদক ও নানাবিধ অপকর্ম থেকে দুরে থাকবে যুব সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]