কচুয়ায় শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে শতাধিক পঙ্গু ও শারীরিক অচল মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ
কচুয়া (চাঁদপুর)প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পক্ষ থেকে শতাধিক পঙ্গু ও শারীরিক অচল মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার গোবিন্দপুরে শিক্ষামন্ত্রীর নিজ বাড়িতে আয়োজিত এক মানবিক অনুষ্ঠানের মাধ্যমে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি কচুয়ার মানুষের খেদমত করে যাবো”— শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের এই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই অসহায় ও শারীরিকভাবে অক্ষম মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।
উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাসের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সমন্বয়ক শাহজালাল প্রধান, সিনিয়র সহ-সভাপতি আজিজ মাস্টার, সহ-সভাপতি আমিনুল ইসলাম মালেক, সাবেক ছাত্রনেতা নূর মোহাম্মদ কচি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধা, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহীন পাটোয়ারী, ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নূর আহমেদ আজাদী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজ আহমেদ মানিক, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মজুমদারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।এসময় হুইল চেয়ার পেয়ে উপকারভোগীরা শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

