হাতিয়ায় ভূমিসেবা মেলা উপলক্ষে ভূমি সেমিনার

Share the post

সাব্বির ইবনে ছিদ্দিক,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় ভূমিসেবা মেলা উপলক্ষে ভূমি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, অনলাইন ভূমি ব্যবস্থাপনা, খাজনা প্রদান, নামজারি ও জনগণের সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা রাসেল ইকবাল। তিনি বলেন, ভূমি সংক্রান্ত সেবা এখন ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হয়েছে। জনগণ যাতে হয়রানি ছাড়া দ্রুত ও সহজে সেবা পায়, সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি সাধারণ মানুষকে দালালচক্র থেকে দূরে থেকে সরাসরি ভূমি অফিসের সেবা গ্রহণের আহ্বান জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া সহকারী কমিশনার (ভূমি) মো. মশিয়ুর রহমান। তিনি বলেন, ভূমি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনলাইনে খাজনা পরিশোধ, ই-নামজারি ও ভূমি উন্নয়ন কর প্রদানের বিষয়গুলো জনগণের কাছে আরও সহজভাবে পৌঁছে দিতে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আবদুল বাছেদ সবুজ, খোন্দকার আবুল কালাম, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. আলী মানছুর এবং এম এ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আক্তারুজ্জামান।

বক্তারা ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত তথ্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

সাংবাদিক দের নিয়ে প্রেস কনফারেন্স করেন হাতিয়া সহকারী কমিশনার (ভূমি) মো.মশিয়ুর রহমান।এই সময় উপস্থিতি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা রাসেল ইকবাল, হাতিয়া কৃষি অফিসার আবদুল বাছেদ সবুজ

এ সময় হাতিয়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভূমি সেবার আধুনিকায়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মতামত ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]