নাগরিক সেবা হতে হবে মানবিক, সবার দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী পুতুল

Share the post
নাটোর প্রতিনিধি : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় মানবিক ও সহজ নাগরিক সেবা পৌঁছে দিতে কাজ করছে। বিশেষ করে ভূমি সংক্রান্ত সেবা ও বিরোধ নিষ্পত্তিতে জনগণকে আদালতমুখী না হয়ে স্থানীয় পর্যায়ে সমাধানের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রতিমন্ত্রী বলেন, “জমিজমা সংক্রান্ত বিরোধের বেশিরভাগই পরিবারের ভেতরে কিংবা গ্রামের পাশাপাশি বসবাসকারী মানুষের মধ্যে হয়ে থাকে। আমরা যদি নিজেরাই আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করি, তাহলে অনেক সমস্যার সমাধান স্থানীয় পর্যায়েই সম্ভব।”
তিনি আরও বলেন, “প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত রয়েছে। কিন্তু মানুষ এখনো গ্রাম আদালতে যেতে চায় না। আইন মন্ত্রণালয়ের লিগ্যাল এইড কার্যক্রমও রয়েছে, যাতে সাধারণ মানুষ সহজে আইনি সহায়তা পায় এবং আদালতের ওপর চাপ কমে। আগে গ্রামের শালিস ব্যবস্থার যে গ্রহণযোগ্যতা ছিল, সেটিও এখন অনেক কমে গেছে। ভূমি-সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে ভূমি মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছে। এ বিষয়ে জনগণকে সচেতন করতে গণমাধ্যমকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াতসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
তিন দিনব্যাপী এই ভূমি সেবা মেলায় মোট ৭টি স্টল অংশ নিয়েছে। মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, ভূমি সংক্রান্ত অনলাইন সেবা, লিগ্যাল এইডসহ বিভিন্ন বিষয়ে সরাসরি তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে ভূমি সেবা সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]