নাটোরে ২০ লাখ টাকার হেরোইনসহ নারী গ্রেফতার

Share the post
মোল্লা মো: আরিফুল ইসলাম,নাটোর প্রতিনিধি: নাটোরে আন্তঃজেলা মাদকবিরোধী অভিযানে ২০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ এক নারীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে নাটোর-রাজশাহী মহাসড়কের সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত নারীর নাম মোছাঃ ডলি (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা (চাকপাড়া) গ্রামের মৃত ছইবুর রহমানের স্ত্রী।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে এক নারী যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানায় কর্তৃপক্ষ।
অভিযানে নেতৃত্ব দেন নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিদর্শক মোঃ আসাদুর রহমান, সহকারী উপ-পরিদর্শক গোলাম রব্বানী ও জান্নাতুল নাঈম আল ফেরদৌসসহ অন্যান্য সদস্যরা। পরে ঘটনাস্থল থেকেই হেরোইনসহমোছাঃ ডলিকে গ্রেফতার করা হয়।নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বলেন, “মাদক পাচারকারীরা বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন জেলায় মাদক সরবরাহের চেষ্টা করছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।তিনি আরও বলেন, “নাটোরকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা দীর্ঘদিন ধরেই চলছে। তবে আমাদের নজরদারি ও অভিযান আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে।নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তবর্তী জেলা থেকে রাজধানীসহ বিভিন্ন এলাকায় মাদক পরিবহন রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মাদক নির্মূলে সাধারণ মানুষকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাই।”এ ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]