রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি

Share the post
বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত টেলিভিশন, আইপি টেলিভিশন ও পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠন রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ১৭ মে রবিবার উপজেলার মুড়াপাড়া বাজারের রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাব কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হলেও রুপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ২১জন বিশিষ্ট নবগঠিত কমিটির ১১ জন সদস্য অব্যাহতি নেয়।
কমিটিতে মাইটিভির সাংবাদিক মোঃ মকবুল হোসেনকে আহ্বায়ক এবং এটিএন নিউজের সাংবাদিক মোঃ পারভেজকে সদস্য সচিব করা হয়। এদিকে আহবায়ক নিয়ে সাংবাদিকদের কোন প্রকার অভিযোগ না থাকলেও এটিএন নিউজ এর সাংবাদিক মোঃ পারভেজের সদস্য সচিব হওয়াকে কেন্দ্র করে  নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের সকল সাংবাদিকদের সঙ্গে মতবিরোধ থাকায় গতকাল রবিবার সকালে উদ্বোধন হওয়া নবগঠিত ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির মধ্যে ১১ জন সাংবাদিক আজ সোমবার দুপরে কমিটি থেকে অব্যাহতি নেন।
এ বিষয়ে অব্যাহতি নেওয়া সাংবাদিকরা জানান, নবগঠিত আহবায়ক কমিটির সকল সদস্যদের মতের ভিত্তিতে কমিটি গঠন হওয়ার কথা থাকলেও নিয়ম বহির্ভূত প্রথমে সকল সদস্যদের নবগঠিত টেলিভিশন মিডিয়া ক্লাবের ফ্রমে সিগনেচার নিয়ে ৫ জনের একক সিদ্ধান্তে আহবায়ক ও সদস্য সচিব তৈরী করে বাকি ১৬ জনকে সদস্য করে কমিটি গঠন করা হয়। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিবের কথা কাটাকাটি হলে কমিটিতে থাকা সদস্য, গ্লোবাল টেলিভিশনে এনামুল হক, এশিয়ান টেলিভিশনের সাইফুল ইসলাম পিয়াস, আয়না টেলিভিশনের হাবিবুল্লাহ মীর, বাংলাদেশ টাইমসের শুভ, আজকের বাংলা পত্রিকার এসএম রনি,  আইপি টেলিভিশন এনএএন টিভির গোলাম মোস্তফা সাগর, দৈনিক গণকন্ঠ পত্রিকার নোয়াব ভূঁইয়া, বর্তমান দিন পত্রিকার নূর নবী, নিউজ বাংলাদেশ পত্রিকার মঞ্জুরুল কবির বাবু, দৈনিক চৌকস পত্রিকার হাসান হাওলাদার বাপ্পি, চ্যানেল রুপগঞ্জ ও গ্লোবাল টেলিভিশনের ক্যামেরাম্যান রাকিবসহ সকলে সদস্য সচিবের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নবগঠিত রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহবায়ক -কে বিষয়টি অবগত করলে তিনি সদস্য সচিবের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেওয়া ২১ সদস্য বিশিষ্ট কমিটির ১১ জন সদস্য অব্যাহতি নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]