নাঙ্গলকোট আদ্রা ইউনিয়নের ‘PUSAA’-এর সভাপতি ইয়াকুব, সম্পাদক শরিফুল

Share the post
নিজস্ব প্রতিনিধি : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আদ্রা ইউনিয়ন (PUSAA)-এর ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াকুব হোসেন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরিফুল ইসলাম মজুমদার দায়িত্ব পেয়েছেন।
গত শনিবার (১৬ মে) সংগঠনটির উপদেষ্টা জোনায়েদ বাগদাদী, মোজাম্মেল হক, শাখাওয়াত হোসাইন ও সাব্বির হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইমন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাইফুল ইসলাম এবং দপ্তর সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাজিম উদ্দীনকে মনোনীত করা হয়েছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মজুমদার বলেন, মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা জানাই, যার রহমতে আমরা আদ্রা ইউনিয়নের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই সংগঠনে কাজ করার সুযোগ পেয়েছি। অতীতের দিকে না তাকিয়ে আমরা কীভাবে শিক্ষার্থীদের জন্য আরও বেশি কাজ করতে পারি, সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চাই। আমাদের সামর্থ্য অনুযায়ী আদ্রা ইউনিয়নের সকল ছাত্রছাত্রীর কল্যাণে নিরলসভাবে কাজ করাই হবে আমাদের মূল উদ্দেশ্য।
এদিকে নবনির্বাচিত সভাপতি ইয়াকুব হোসেন ভূঁইয়া বলেন, ‘PUSAA’ এর সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়া আমার জন্য গর্ব, আনন্দ ও দায়িত্বের বিষয়। পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সংগঠন শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ এবং দক্ষ নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা এমন একটি সহযোগিতাপূর্ণ পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেক শিক্ষার্থী নিজের সমস্যা নির্দ্বিধায় তুলে ধরতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]