এসপি ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে “আমরা জুলাই যোদ্ধা”র জেলা-মহানগর নেতারা
মোঃ আহাদ, (নারায়ণগঞ্জ) সদর প্রতিনিধি : নারায়ণগঞ্জে জেলা পুলিশ সুপার (এসপি) ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। এসময় সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন জেলা কমিটির আহবায়ক মাহাবুব আলম ও সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন সাগর। মহানগর কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহবায়ক মেহেদী হাছান মিরাজ এবং সদস্য সচিব আলিমুল ইসলাম সিফাত।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির দিলসাদ আফরিন, যুগ্ম আহবায়ক নাইমুর রনক খান, মেহেদী হাসান, কাউসার আহমেদ সুমন এবং সদস্য শাহাদাত হোসেন রনি, আল আমিন, রবিন সরকার পায়েল, রজব হাওলাদার, ফাহিম ও মাহামুদুর রহমান নুর।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বলেন, তরুণদের নিয়ে ইতিবাচক সামাজিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি সমাজে সচেতনতা বৃদ্ধিতে “আমরা জুলাই যোদ্ধা” কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন মানবিক ও সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তারা।

