রবীন্দ্রনাথ ছিলেন মানবতার কবি ও আধুনিক কৃষির অগ্রদূত, পতিসরে মির্জা ফখরুল

Share the post
মির্জা তুষার আহমেদ,,নওগাঁ জেলা প্রতিনিধি : রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর পতিসরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রেখেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৮মে) সকাল সাড়ে ১০টায় পতিসরের ঐতিহাসিক কাছারি বাড়ি প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী সবসময় সমাজকে অস্থির রাখতে চায়। বাংলাদেশের রাজনীতি এখনো পরিষ্কার নয় উল্লেখ করে তিনি বলেন, এদেশের মানুষ বারবার পরিবর্তনের জন্য লড়াই করলেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। ৭১-এর যুদ্ধ এবং গণতন্ত্র রক্ষার সংগ্রামের কথা মনে করিয়ে দিয়ে তিনি সবাইকে আধিপত্যবাদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।
রবীন্দ্রনাথের কৃষি ভাবনা প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, পতিসরে এসেই কবি কৃষকদের দুর্দশা দেখে কৃষি ব্যাংক এবং আধুনিক লাঙলের সূচনা করেছিলেন। রবীন্দ্রনাথ কেবল মানবতার কবি নন, তিনি ছিলেন আধুনিক কৃষির অগ্রদূত।
রাজশাহী বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে স্থানীয় ও ঢাকা থেকে আসা শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ। এসময় ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, হুইপ এ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ নওগাঁ জেলার ৬টি আসনের সংসদ সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে ঢাকা ও স্থানীয় শিল্পরা আবৃত্তি, গান, নৃত্য পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]