নারায়ণগঞ্জে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত
মোঃ আহাদ, (নারায়ণগঞ্জ) সদর প্রতিনিধি : নারায়ণগঞ্জ, ১ মে ২০২৬ (শুক্রবার): মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, মালিকপক্ষের প্রতিনিধি, শ্রমিকপক্ষের প্রতিনিধি, আয়োজন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ।

