নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ পালিত ‎ ‎

Share the post

‎মোঃ আহাদ, (নারায়ণগঞ্জ) সদর প্রতিনিধি : ‎“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদযাপন করা হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি, মহাখালী, ঢাকার উদ্যোগে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়, নারায়ণগঞ্জে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের  বিজয়ী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বক্তারা পুষ্টি বৈষম্য দূরীকরণ এবং সুষম খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। জাতীয় পুষ্টি সপ্তাহের এ আয়োজন জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]