মোঃ আহাদ, (নারায়ণগঞ্জ) সদর প্রতিনিধি : এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা রেজিস্ট্রার জনাব মোহা: আব্দুল হাফিজ।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধকরা অংশগ্রহণ করেন।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন যে, বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ রেজিস্ট্রার ও নিবন্ধকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক যাচাই-বাছাই ও আইন মেনে নিবন্ধন কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

