আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান কিশোরগ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার, অপরাধ দমনে কঠোর বার্তা

Share the post

শামীম ব্যাপারী ,সাভার আশুলিয়া প্রতিনিধি :ঢাকা জেলার আশুলিয়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর-এর বিশেষ অভিযানে কিশোরগ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কিশোর অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় কিশোরগ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মোঃ শিহাব (২০), গোলাম মোস্তফা নিশাত (২২), দীপক চন্দ্র সূত্রধর (১৯) এবং মোঃ আনিসুর রহমান (১৯)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে দীপক চন্দ্র সূত্রধরের বিরুদ্ধে পূর্বে একটি মামলা রয়েছে।

গ্রেফতারের পর তাদের আশুলিয়া থানার মামলা নং-৬৫, তারিখ ১৪ এপ্রিল ২০২৬, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোরগ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]