বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Share the post
রিমা ইসলাম ,বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাল্যবিয়ে, মাদক কারবারি, রাস্তায় যানযট, শিক্ষাসহ উপজেলার চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মুলক আলোচনা করা হয়। ২২ এপ্রিল বুধবার সকালে বেলকুচি উপজেলা সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর, বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাঃ আছফিয়া সাবেরিন, বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ নাজমুল হক, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সরকার, বেলকুচি উপজেলা মহিলা দলের নেত্রী মোছাঃ ফ্লোরা ইকবাল, বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল মাসুদ, উপজেলা আইসিটি অফিসার মোঃ ঈমান আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হাসনাত জাহান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা বিএনপি পৌর বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]