সোনারগাঁয়ে গৃহবধূ্র রহস্যজনক মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা উদঘাটনে পুলিশ 

Share the post
ফাহাদুল ইসলাম, সোনারগাঁ:নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নে শ্বশুরবাড়িতে সাবরিয়া আক্তার অনিয়া (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দুই পরিবারের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে।
নিহত সাবরিয়া আক্তার অনিয়া কাঁচপুর সোনাপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত নিজাম উদ্দিনের মেয়ে এবং সায়েম সিমেলের স্ত্রী।
সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে সাবরিয়া আক্তার অনিয়াকে নির্যাতন করা হতো। সর্বশেষ বাবার বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ তৈরি হয়। তাদের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
অন্যদিকে স্বামীর পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে সাবরিয়া আক্তার অনিয়া আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য আলামত যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অতিরিক্ত  টাকা আদায় এর  অভিযোগ  

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং […]

সোনারগাঁয়ে নারী কেলেঙ্কারিতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ, ২ জন পলাতক 

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের […]