শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন

Share the post

প্রতিবেদন: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পরে শাহজাদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাবা মাসফিকা হোসেন। তিনি শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব আমির হোসেন সবুজসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন বলেন, “শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে।”

অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোজ্ঞ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিবসের কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ […]

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]