দুর্গাপুরে যুবদলের উদ্দ্যেগে পরি”ছন্নতা অভিযান

Share the post

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষের জন্য সু¯’ ও সুন্দর পরিবেশ নিশ্চিত ও মশাবাহিত রোগ প্রতিরোধে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে ব্যতিক্রমী পরি”ছন্নতা অভিযান পরিচালনা করেছে দুর্গাপুর পৌর যুবদল। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় এবং পৌর যুবদলের নেত…ত্বে সোমবার সকাল থেকে (১৬ মার্চ) এ পরি”ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

 

সরেজমিনে গিয়ে দেখা গেলে, পৌর যুবদলের নেতাকর্মীরা সবাই গায়ে সবুজ টি-শার্ট, মাথায় ক্যাপ এবং হাতে গøাভস পরে অত্যন্ত শৃঙ্খলার সাথে পরি”ছন্নতা কার্যক্রমে অংশ নেন। তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা, শৌচাগার, দরজা-জানালা ও দেওয়াল পরিষ্কার করেন। রোগীদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, সেদিকে খেয়াল রেখে ঝাড়– দেওয়া থেকে শুরু করে জীবাণুনাশক দিয়ে মেঝে এবং ডাস্টবিন পরিষ্কার করতে দেখা যায় তাদের।

 

দুর্গাপুর পৌর যুবদলের জনকল্যাণমূলক এসব উদ্যোগ নিয়ে পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান স¤্রাট গণি বলেন, “জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় আমরা দুর্গাপুর পৌর শাখার পক্ষ থেকে পরি”ছন্নতা অভিযান পরিচালনা করছি। তিনি যখন ক্ষমতায় ছিলেন না, তখন হাসপাতালের অস্বা¯’্যকর পরিবেশ দেখেছিলেন। তিনি দায়িত্ব পাওয়ার পর হাসপাতালটিকে স্বা¯’্যকর পরিবেশে রূপান্তরের নির্দেশ দিয়েছেন, যেন সাধারণ মানুষ এখানে এসে সঠিক সেবা পায়। সাধারণ মানুষের স্বা¯’্য সেবা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করছি।

 

তিনি আরোও বলেন, “আমাদের নেতা ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সকলকে কথায় নয় কাজে বিশ্বাসী হয়ে মানুষের পাশে থাকতে হবে। তার নির্দেশিত শ্লোগান- ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। এই মন্ত্রে উজ্জীবিত হয়েই আমরা কাজ করে যা”িছ। যুবদলের এমন পরি”ছন্নতার প্রভাব আগামী ছয় মাস পর্যন্ত থাকবে। যুবদলের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন রোগী, তাদের স্বজন এবং ¯’ানীয় সচেতন মহল সহ হাসপাতাল কর্তৃপক্ষ।

 

দুর্গাপুর পৌরসভার বিভিন্ন ¯’ানে পর্যায়ক্রমে এ ধরনের জনসচেতনতামূলক ও পরি”ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পৌর যুবদলের আহবায়ক আবু সিদ্দিক রুক্কু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]