শেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Share the post
জহুরুল ইসলাম জপি, শেরপুর প্রতিনিধি : শেরপুর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা, শেরপুর জেলা ইউনিট। ১৭ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় জেলা শহরের প্রাণকেন্দ্র নিউ মার্কেট এলাকায় এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা, শেরপুর জেলা ইউনিটের সভাপতি মো: আসাদুজ্জামান মুরাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাব একাংশের সভাপতি এস.এম শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাব একাংশের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল এবং সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা, শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা কেবল সংবাদ পরিবেশনই করেন না, বরং সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায় সবসময় পাশে থাকেন। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই ক্ষুদ্র প্রয়াস।
বিতরণকালে জাতীয় সাংবাদিক সংস্থার স্থানীয় নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি ও সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]