সোনারগাঁওয়ে ঈদ সামগ্রী বিতরণ করেন চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন

Share the post
ফাহাদুল ইসলাম ,সোনারগাঁ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন। তাঁর নিজস্ব অর্থায়নে আয়োজিত এই উদ্যোগে প্রায় সাড়ে তিন হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।রোববার সকাল ৯টা থেকে বৈদ্যেরবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ বিতরণ কার্যক্রম শুরু হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোর মাঝে পর্যায়ক্রমে এসব ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯ জন ইউপি সদস্য (মেম্বার) উপস্থিত ছিলেন। তারা চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে থেকে পুরো কার্যক্রমে সহযোগিতা করেন।প্রতিটি পরিবারের জন্য প্রস্তুত করা ঈদ সামগ্রীর বস্তায় মোট ৯টি প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সুশৃঙ্খলভাবে প্যাকেটজাত করে দেওয়া হয়, যাতে দরিদ্র পরিবারগুলো ঈদের আনন্দ কিছুটা হলেও স্বস্তির সঙ্গে উপভোগ করতে পারে।
এ বিষয়ে চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রতি বছরের মতো এবারও ঈদকে সামনে রেখে আমার ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। যতদিন সামর্থ্য থাকবে ততদিন এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।
ঈদের আগে এমন সহায়তা পেয়ে উপকারভোগীরা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার এ উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]