‎ কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান ধর্ষণ মামলায় গ্রেপ্তার।

Share the post

মাহমুদুল ইসলাম সাগর,‎ সাভার উপজেলা প্রতিনিধি:এক নারীকে ধর্ষণের অভিযোগে জনপ্রিয় টিকটকার ও কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান ওরফে মো. ইমরান  (২৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে বাইপাইল পলাশবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই অভিযোগে জুনায়েত ও সোমাইয়া নামে আরও দুই কনটেন্ট ক্রিয়েটরকে আসামি করা হয়েছে।

‎ মামলার এজাহার সূত্রে জানা যায়, বিপি ইমরান দীর্ঘদিন ধরে ওই নারীকে দিয়ে টিকটক ভিডিও তৈরি করিয়ে আসছিলেন। গত ১২ মার্চ দুপুরে ওই নারী ভিডিও তৈরিতে অনিচ্ছা প্রকাশ করলে ইমরান তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। অভিযোগ রয়েছে, ধর্ষণের পর অন্য দুই আসামি জুনায়েত ও সুমাইয়ার  সহযোগিতায় ভুক্তভোগীকে মারধরও করা হয়।
‎গ্রেফতারকৃত ইমরান আশুলিয়ার পলাশবাড়ী এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে। তিনি স্থানীয় একটি বাড়িতে ভাড়া থেকে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য কনটেন্ট তৈরি করতেন। এলাকায় তিনি ‘বিপি ইমরান’ নামে পরিচিত।

‎আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:”ভুক্তভোগী নারীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান আসামি ইমরানকে গ্রেফতার করেছি। আজ সকালেই তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।”

‎ভুক্তভোগী নারী বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন এবং তার স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া চলছে। অন্যদিকে, আদালত বিপি ইমরানের জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]