সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমানকে নিয়ে নানা ষড়যন্ত্র সহ ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

Share the post
ফাহাদুল ইসলাম, সোনারগাঁ : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সোনারগাঁয়ে চলছে প্রতিহিংসার প্রতিযোগিতা ও হীনমন মানসিকতার কর্মকাণ্ড।দেখা যাচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমানকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র সহ ফেসবুকে বিভিন্ন রকমের অপপ্রচার ও মান সম্মান ক্ষুন্ন করার লক্ষ্যে ভুয়া ও মিথ্যা বানোয়াট লেখালেখি ও বিভিন্ন জায়গায় ঈদ শুভেচ্ছা সহ নির্বাচনী প্রচার-প্রচারণার ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
এরাই ধারাবাহিকতায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী এলাকায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানের ঈদ শুভেচ্ছা বার্তার ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সরে জমিনে উপজেলার সোনাখালী এলাকায় গিয়ে দেখা যায়, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে লাগানো আতাউর রহমানের বেশ কয়েকটি ঈদ শুভেচ্ছা সম্বলিত ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নিস্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, ঈদকে সামনে রেখে শুভেচ্ছা জানাতে বিভিন্ন স্থানে ফেস্টুন ও ব্যানার টানানো হয়েছিল। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এসব ফেস্টুন ছিঁড়ে ফেলেছে, যা অত্যন্ত নিন্দনীয়।
এ বিষয়ে এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এ ঘটনায় স্থানীয়দের মাঝে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]