মো: শামিম বেপারী, সাভার আশুলিয়া, প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে অতিদরিদ্র, অসহায়, দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছেবৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের ৯৭৩টি পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি হারে ভিজিএফের চাল বিতরণ করা হয় ধামসোনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ সহায়তা প্রদান করা হচ্ছে, যাতে তারা স্বস্তির সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন। উপজেলা প্রশাসন, আশুলিয়ার সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম সম্পন্ন হয়।

