আশুলিয়ার কবিরপুর ফিলিং স্টেশনে তেল থাকা সত্ত্বেও বাইকারদের না দেওয়ার অভিযোগ, সাংবাদিকের সঙ্গে তর্ক-বিতর্ক

Share the post

মো: শামিম বেপারী, সাভার – আশুলিয়া প্রতিনিধি : ঢাকার আশুলিয়ার কবিরপুর এলাকায় অবস্থিত কবিরপুর ফিলিং স্টেশন তেল থাকা সত্ত্বেও মোটরসাইকেল চালকদের তেল না দেওয়ার অভিযোগ উঠেছে পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এক পর্যায়ে সাংবাদিকের সঙ্গে তর্ক-বিতর্ক এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে একটি গাড়িতে প্রায় ১২০০ টাকার জ্বালানি তেল সরবরাহ করা হয়। কিন্তু একই সময় এক মোটরসাইকেল চালক তেল নিতে গেলে পাম্প কর্তৃপক্ষ তাকে জানায়, পাম্পে তেল নেই। এতে উপস্থিত বাইকারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ সময় ঘটনাস্থলে থাকা এক সাংবাদিক বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। সাংবাদিক তেল থাকা সত্ত্বেও বাইকারদের তেল না দেওয়ার কারণ জানতে চাইলে পাম্পের দায়িত্বশীলরা বিভিন্ন অজুহাত দেখান বলে অভিযোগ ওঠে। এক পর্যায়ে পাম্প মালিক সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন বলে জানা যায়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ম্যানেজারের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং পাম্প কর্তৃপক্ষকে সতর্ক করে।

ঘটনার সময় পাম্প মালিক দাবি করেন, তাদের স্টেশনে কোনো তেল নেই। তবে ঘটনার প্রায় ২০ মিনিট পর পাম্পের এক ম্যানেজার এসে উপস্থিত কিছু বাইকারকে বলেন, (আপনাদের কিছু তেল দিচ্ছি, নিয়ে চলে যান।)এরপর কয়েকজন বাইকারকে সীমিত পরিমাণে তেল দেওয়া হয়।এ ঘটনায় বাইকারদের মধ্যে প্রশ্ন উঠেছে—যদি পাম্পে তেল না থাকে, তাহলে ২০ মিনিটের মধ্যে সেই তেল কোথা থেকে এলো?

বাইকারদের দাবি,  জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য বা অনিয়ম যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]