চোরাচালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুগার্পুরে মতবিনিময় সভা

Share the post

তোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি:চোরাচালান, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেত্রকোনার সীমান্তবন্তীর্ উপজেলা দুগার্পুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেলে দুগার্পুর থানা চত্ত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দুগার্পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আল ইমরানুল ইসলাম, ডিবি ওসি মো. তরিকুল, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন প্রমুখ।এছাড়া উপস্থিত ছিলেন, বিট পুলিশ কর্মকতার্, পুলিশ সদস্যসহ স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা

সভায় বক্তারা বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধ, নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিং বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মুল ও সমাজের সর্বস্তরের মানুষকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]