আবুল হাশেম,ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি: আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ধোবাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জামরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরেফিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেম, স্বাবলম্বী উন্নয়ন সমিতির কর্নেলিউস দালবৎ,আনসারুল হক জুয়েল। সভা সঞ্চালনা করেন কিশোর কিশোরী ক্লাবের আবৃতি শিক্ষক তাহমিনা আক্তার নিপা। অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতায় ছিলেন বেসরকারী সংস্থ্যা স্বালম্বী উন্নয়ন সমিতি

