রায়পুরে এক কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

Share the post

আব্দুল্লাহ আল মামুন,রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের এক  বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পাটনিগো পোল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় রায়পুর থানা পুলিশ ।

শুক্রবার (৬ মার্চ) অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৩৫) ও উদমারা গ্রামের বাসিন্দা মোহাম্মদ রিয়ান হোসেন (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়ার নেতৃত্বে এসআই (নিঃ) মহিউদ্দিন আহমদ সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন । এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে প্রায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাদের গ্রেফতার করা হয়।

এবিষয়ে গণমাধ্যমকর্মীদের পুলিশ জানায়, এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, এলাকায় মাদকবিরোধী অভিযানের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরছে এবং পুলিশির তৎপরতা আরও বৃদ্ধি পেলে  মাদক নির্মূলে ইতিবাচক  ভূমিকা  রাখবে বলে তারা মনে  করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]