ফাহাদ ,সোনারগাঁ : আড়াইহাজার উপজেলায় পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মোঃ ফারুক (পিতা: মানিক মিয়া) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামের মোতালেব মিয়ার বাড়ির সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল হক, এসআই সেলিম, এসআই আরিফ ও এসআই পারভেজসহ পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে মোঃ ফারুককে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

