কচুয়া কড়াইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সাংবাদিক আতাউল করিমের জোরালো প্রচারণা
আহসান হাবীব সুমন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কচুয়া উপজেলা’র ৯নং কড়াইয়া ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। চেয়ারম্যান পদে তরুণ, শিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন বিশিষ্ট সাংবাদিক মোঃ আতাউল করিম।
দীর্ঘদিনের সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করা আতাউল করিম এবার সরাসরি জনপ্রতিনিধি হয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ, পথসভা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন।
স্থানীয়দের প্রতিক্রিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আতাউল করিম একজন শিক্ষিত, সৎ ও সাহসী ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত। স্থানীয় সমস্যা, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। বিশেষ করে তরুণ ভোটারদের একটি বড় অংশ তাকে পরিবর্তনের সম্ভাবনাময় মুখ হিসেবে দেখছেন
আতাউল করিম বলেন,“দীর্ঘদিন গণমাধ্যমকর্মী হিসেবে মানুষের দুঃখ-দুর্দশা খুব কাছ থেকে দেখেছি। কড়াইয়া ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতেই প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবো।”মোঃ আতাউল করিমের রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্রজীবন থেকেই। মাধ্যমিক পর্যায়েই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস রেখে তিনি ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। কলেজ জীবনে নেতৃত্বের ভূমিকায় থেকে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করেন। পরবর্তীতে যুবদল ও উপজেলা পর্যায়ের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে চাঁদাবাজি বা দখলদারিত্বের কোনো অভিযোগ নেই বলে স্থানীয় সূত্রে জানা যায়। দীর্ঘ ১৭ বছর ধরে বিরোধী রাজনৈতিক পরিসরে সক্রিয় থেকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের পক্ষে লেখালেখি করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে একাধিক মামলার মুখোমুখি হলেও তিনি কার্যক্রম থেকে সরে দাঁড়াননি।
সংক্ষিপ্ত রাজনৈতিক পরিচিতি
সাবেক সিনিয়র সহ-সভাপতি, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
সাবেক যুগ্ম আহ্বায়ক, কচুয়া উপজেলা ছাত্রদল
সাবেক সভাপতি, কচুয়া সরকারি কলেজ ছাত্রদল
সাবেক যুগ্ম আহ্বায়ক, কচুয়া উপজেলা যুবদল
সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, কচুয়া উপজেলা বিএনপি
বর্তমান প্রচার সম্পাদক, কচুয়া উপজেলা বিএনপি
সাংবাদিকতা জীবন
সাংবাদিক আতাউল করিম দীর্ঘ ১৭ বছর ধরে কচুয়া প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি টানা দুইবারের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন কচুয়া প্রেসক্লাব-এর।
সাংবাদিকতা পেশায় থেকে তিনি স্থানীয় সমস্যা, উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় গণমাধ্যমে তুলে ধরেছেন। তার সমর্থকরা মনে করছেন—জনপ্রতিনিধি নির্বাচিত হলে এই অভিজ্ঞতা ইউনিয়নের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে কড়াইয়া ইউনিয়নে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এখন দেখার বিষয়—ভোটের মাঠে সাধারণ জনগণের রায় কোন দিকে যায়।

