রায়পুরে ছিনতাই, ৪ তরুণ গ্রেফতার
আব্দুল্লাহ আল মামুন,রায়পুর (লক্ষীপুর)প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারী তরুণকে আটক করেছে আইনশৃংখলা রক্ষা বাহিনী। এ সময় তাদের নিকট হতে ছিনতাইকৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর পৌর শহরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়মামলার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ইমাম হোসেন ইয়াকুব (১৯) তার খামারের অসুস্থ মুরগির চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নিতে রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্বলাছ এলাকায় অবস্থিত রয়েল সাকুরা ক্যাফে-এর দক্ষিণ পাশের এক খামারির সঙ্গে দেখা করতে যান। খামারটি বন্ধ থাকায় তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেসময় তার পথরোধ করে পাশের একটি সরিষা ক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে মৃত্যুর হুমকি দিয়ে তার কাছে থাকা একটি ইনফিনিক্স হট ১৪আই মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ ২,৫০০ টাকা ছিনিয়ে নেয়।
পরবর্তীতে ভুক্তভোগী অভিযুক্তদের নাম-ঠিকানা সংগ্রহ করে থানায় অভিযোগ দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ জসিম উদ্দিন অভিযুক্তদের গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেওয়া স্বীকারোক্তি ও দেখানো মতে অভিযান পরিচালনা করেন।
আটককৃত ছিনতাইকারীরা হলেন,ইয়াছিন আরাফাত, মো: সোহাগ, মো: নিহাদ হোসেন এবং নাইমুল হাসান শুভ। অভিযুক্তরা সবাই রায়পুর উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, পৌর শহরের পূর্বলাছ এলাক ইমাম হোসেন ইয়াকুব নামের এক যুবকে হত্যার ভয় দেখিয়ে মোবাইল, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ইয়াকুব মামলা করলে রায়পুর থানা পুলিশ অভিযান চালিয়ে ওই চার ছিনতাইকারীকে গ্রেফতার করে এবং ছিনতাইকৃত মালামাল উদ্ধার করে ।
এবিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, আটক যুবকরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় পথচারী ও ব্যবসায়ীদের লক্ষ্য করে ছিনতাই করে আসছিল। দুপুরে বাদীর ছিনতাই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ অভিযান সার্বক্ষণিক অব্যাহত থাকবে বলে তিনি জানান ।

