রায়পুরে ছিনতাই, ৪ তরুণ গ্রেফতার

Share the post

আব্দুল্লাহ আল মামুন,রায়পুর (লক্ষীপুর)প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারী তরুণকে আটক করেছে  আইনশৃংখলা রক্ষা বাহিনী। এ সময় তাদের নিকট হতে ছিনতাইকৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে  রায়পুর পৌর শহরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়মামলার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ইমাম হোসেন ইয়াকুব (১৯) তার খামারের অসুস্থ মুরগির চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নিতে রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্বলাছ এলাকায় অবস্থিত রয়েল সাকুরা ক্যাফে-এর দক্ষিণ পাশের এক খামারির সঙ্গে দেখা করতে যান। খামারটি বন্ধ থাকায় তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেসময় তার পথরোধ করে পাশের একটি সরিষা ক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে মৃত্যুর হুমকি দিয়ে তার কাছে থাকা একটি ইনফিনিক্স হট ১৪আই মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ ২,৫০০ টাকা ছিনিয়ে নেয়।

পরবর্তীতে ভুক্তভোগী অভিযুক্তদের নাম-ঠিকানা সংগ্রহ করে থানায় অভিযোগ দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ জসিম উদ্দিন অভিযুক্তদের গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেওয়া স্বীকারোক্তি ও দেখানো মতে অভিযান পরিচালনা করেন।

আটককৃত ছিনতাইকারীরা হলেন,ইয়াছিন আরাফাত, মো: সোহাগ, মো: নিহাদ হোসেন  এবং নাইমুল হাসান শুভ। অভিযুক্তরা সবাই রায়পুর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, পৌর শহরের পূর্বলাছ এলাক ইমাম হোসেন ইয়াকুব নামের এক যুবকে হত্যার ভয় দেখিয়ে মোবাইল, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ইয়াকুব মামলা করলে  রায়পুর থানা পুলিশ অভিযান চালিয়ে ওই চার ছিনতাইকারীকে গ্রেফতার করে এবং  ছিনতাইকৃত মালামাল উদ্ধার করে ।

এবিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, আটক যুবকরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় পথচারী ও ব্যবসায়ীদের লক্ষ্য করে ছিনতাই করে আসছিল। দুপুরে বাদীর ছিনতাই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ  অভিযান  সার্বক্ষণিক অব্যাহত থাকবে বলে  তিনি জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]