আশুলিয়ায় ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে এসআই ক্লোজড।

Share the post

মো: শামিম বেপারী, সাভার -আশুলিয়া প্রতিনিধি:সাভার আশুলিয়া এলাকায় জিরা বোঝাই একটি ট্রাক আটকে ১৫ লাখ টাকা জোরপূর্বক আদায়ের অভিযোগে আশুলিয়া থানার এসআই আনোয়ারকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী ফারুক হোসেন অভিযোগ করেন, তার জিরা বোঝাই ট্রাকটি আটকিয়ে এসআই আনোয়ার ১৫ লাখ টাকা দাবি করেন এবং তা আদায় করেন। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে ঢাকা জেলা পুলিশ সুপারকে অবগত করেন।

অভিযোগের পরপরই ঢাকা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপে এসআই আনোয়ার ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া ১৫ লাখ টাকা ফেরত দিতে বাধ্য হন বলে জানা গেছে। পরবর্তীতে মঙ্গলবার রাতেই তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এছাড়াও এসআই আনোয়ারের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, একাধিকবার জোরপূর্বক অর্থ আদায় এবং একটি গরুর খামার থেকে ৭টি গরু নিয়ে আসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার বলেন, ঘটনাটি সম্পর্কে আমার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসআই আনোয়ারকে ক্লোজড করা হয়েছে। তবে কী কারণে ক্লোজড করা হয়েছে, সে বিষয়ে আমি অবগত নই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]