সাতক্ষীরার তালায় সাংবাদিকদের উপর মব সৃষ্টি করে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

Share the post
সাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা উপজেলা): সাতক্ষীরায় সাংবাদিকদের উপরে মব সৃষ্টি করে নির্যাতনের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৪ঠা মার্চ সকাল ১০ ঘটিকার সময় তালা উপজেলা প্রধান ফটকের সামনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সকল ইউনিটের সম্মিলিত আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেনের সঞ্চালনায় উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক জোয়ারদার, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মমিন,আব্দুল মতিন, উপজেলা প্রেসক্লার সহ-সভাপতি আবু সাঈদ,এম এ ফয়সাল, চ্যানেল ২১ এর তালা উপজেলা প্রতিনিধি সাঈদ সম্রাট প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যের সম্প্রতি শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের উপর সন্ত্রাসী হামলা ও পাটকেলঘাটায় দুইজন সাংবাদিকের উপর মব সৃষ্টি করে হামলা, নির্যাতন ও মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে ফাঁসানোর তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানান। সম্প্রতি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সমকাল পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির “যুবলীগ, যুবদল ও যুব জামাত মিলে বালুমহাল লুট “” শীর্ষক সংবাদ প্রকাশ করায় সন্ত্রাসী হামলা শিকার হয়। তাছাড়া সম্প্রতি পাটকেলঘাটা জোড়া টাওয়ার রোডে ১/১ খতিয়ানের সরকারি সম্পত্তি ১৮ লক্ষ টাকায় হস্তান্তরের তথ্য আনতে গেলে সাংবাদিক কে মব সৃষ্টি করে পিটিয়ে জখম করে অর্থের বিনিময়ে পাটকেলঘাটা থানা পুলিশকে ম্যানেজ করে চাঁদাবাজি মামলায় ঢুকিয়ে দেয়। এ ঘটনায় তালা উপজেলায় কর্মরত সাংবাদিকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।মানববন্ধন শেষে সকল ইউনিটের সাংবাদিক নেতারা তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তারেক হাসানের সাথে সাক্ষাৎ করে ঘটনার বিস্তারিত জানান এবং মব সৃষ্টি কারীদের শাস্তি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]