আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় ফুটপাত দখলমুক্তে উপজেলা প্রশাসনের অভিযান।

Share the post

মো: শামিম বেপারী, সাভার -আশুলিয়া প্রতিনিধি : সাভারের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় অবৈধ দখলে থাকা ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করা হয়।

আজ ২ মার্চ সোমবার দুপুরে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় ফুটপাত দখল করে বসানো টংঘর, ভ্রাম্যমাণ দোকান ও অন্যান্য অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছিল। ফুটপাত বন্ধ হয়ে যাওয়ায় অনেক সময় বাধ্য হয়ে মূল সড়কে নেমে চলাচল করতে হতো, যা দুর্ঘটনার ঝুঁকি দেখা দিয়েছিল।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কেউ পুনরায় ফুটপাত দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

এদিকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তারা বলেন, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে ফুটপাত দখলের প্রবণতা কমবে এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]