সোনারগাঁয়ে প্রশাসনের উদাসীনতায় ধ্বংস হচ্ছে ঐতিহাসিক সম্পদ, জনমনে প্রশ্ন জোরালো হচ্ছে কার স্বার্থে এই নীরবতা? 

Share the post
ফাহাদুল ইসলাম, সোনারগাঁ : শতাব্দীপ্রাচীন ঐতিহ্যের অংশ হিসেবে পরিচিত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড–এর স্মৃতিবাহী পেতার বাড়ি (মেন্দি ভিটা) ব্রিজ কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে উন্নয়নের নামে গড়ে তোলা একটি কংক্রিটের কালভার্টের নিচে।
স্থানীয়দের অভিযোগ, এটি কেবল একটি সেতু ভাঙার ঘটনা নয় এটি পরিকল্পিতভাবে ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা। যে সেতুর নিচ দিয়ে একসময় প্রবাহিত হতো শতবর্ষী সরকারি খাল, আজ সেখানে খালের কোনো অস্তিত্বই চোখে পড়ে না। খাল ভরাট করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা, বাণিজ্যিক ভবন ও ব্যক্তিগত বাড়ি। প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় এই দখলযজ্ঞ চালিয়ে গেলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
একজন প্রবীণ বাসিন্দার ভাষায়, এটা শুধু খাল দখল নয়, এটা ইতিহাস হত্যার শামিল। প্রশাসন কি অন্ধ, না ইচ্ছাকৃতভাবে নীরব?
পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন, সরকারি খাল ভরাটের পরিণতি ভয়াবহ হতে পারে। প্রাকৃতিক জলপ্রবাহ বন্ধ হয়ে গেলে আসন্ন বর্ষায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হবে। আশপাশের গ্রামগুলোতে ফসলহানি, বসতবাড়িতে পানি ঢোকা এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করবে। এক পরিবেশ বিশেষজ্ঞের কড়া মন্তব্য, খালের ওপর স্থাপনা মানে জলপ্রবাহের গলা টিপে ধরা। এটা পরিবেশের বিরুদ্ধে সরাসরি অপরাধ।
এ বিষয়ে বহুবার স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। তদন্ত, উচ্ছেদ বা দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পরিবর্তে চলছে রহস্যজনক নীরবতা। ফলে জনমনে প্রশ্ন জোরালো হচ্ছে কার স্বার্থে এই নীরবতা? সরকারি সম্পদ কি প্রভাবশালীদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হবে?
এলাকাবাসীর দাবি স্পষ্ট অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, দখল উচ্ছেদ এবং ঐতীহাসিক নিদর্শন সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সোনারগাঁ এর ইতিহাস কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে, বাস্তবে থাকবে কেবল দখল ও ধ্বংসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অতিরিক্ত  টাকা আদায় এর  অভিযোগ  

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং […]

সোনারগাঁয়ে নারী কেলেঙ্কারিতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ, ২ জন পলাতক 

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের […]