সিংড়া পৌর জামায়াতে ইসলামীর আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Share the post
এম এম আরিফুল ইসলাম ,নাটোর প্রতিনিধি :বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া পৌর শাখার আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)  সিংড়া উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিংড়া পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাদরুল উলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সাদেকুর রহমান বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি ইবাদত-বন্দেগি করার পাশাপাশি সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন, একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামের আদর্শ অনুসরণ অপরিহার্য।
সভাপতির বক্তব্যে মাওলানা সাদরুল উলা বলেন, রমজান আমাদের আত্মসংযম ও আত্মত্যাগের শিক্ষা দেয়। এই মাসে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। তিনি সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠায় ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান।আলোচনা সভায় জেলা জামায়াতের নেতা  প্রফেসর সাইদুর রহমান সহস্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মধ্যে ইফতার পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]