দুর্গাপুরে কাঠমিলে ভয়াবহ আগুন অল্পের জন্য রক্ষা পেলো পুরো এলাকা

Share the post

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরে এমপি‘র মোড় এলাকায় একটি কাঠমিল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বাসাবাড়ি, বিভিন্ন কাঠের দোকান ও পুরো এলাকা।

 

¯’ানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ মিলের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান প্রতিবেশীরা। মুহূর্তের মাঝে মিলের ভেতরে জমানো কাঠ ও অন্যান্য দাহ্য পদার্থে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আতঙ্কিত ¯’ানীয়রা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দিলে, ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনা¯’লে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জানান, রাত ৩টার কিছু পর খবর পেয়ে আমরা ঘটনা¯’লে যাই, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনের তীব্রতা বেশি থাকলেও দ্রুত ব্যব¯’া নেয়ার কারণে পার্শ্ববর্তী বসতবাড়ি, কাঠের দোকানপাট সহ পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়েনি। প্রাথমিকভাবে আগুনের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হ”েছ।

 

এ ঘটনায় মিলের ভেতরে থাকা মূল্যবান কাঠ ও কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্ত…পক্ষ কাজ করছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ¯’ানীয় দোকানপাট ও মিলের আশপাশের বাসাবাড়ী গুলোতে আতঙ্ক বিরাজ করছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]