মহান আল্লাহ ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে মাইকেল মনির গ্রেপ্তার

Share the post

মোঃ শামীম মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণঘাট এলাকার বাসিন্দা মাইকেল মনির নামে এক ব্যক্তিকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযোগ রয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে মহান আল্লাহ তাআলা ও মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা বিরাজ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। পরে তাকে কুমিল্লা জেলার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নিরাপত্তাজনিত কারণে তাকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নিয়ে আখাউড়ার কসবা থানার হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে, বিভিন্ন ধর্মপ্রাণ মুসল্লি ও তৌহিদী জনতা ঘটনার নিন্দা জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।প্রশাসন সকলকে শান্ত থাকার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]