ইবি শিক্ষার্থী মানিকের উদ্যোগে তিন শতাধিক মানুষের ইফতার আয়োজন

Share the post
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. মানিক রহমান। ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৩০০ রোজাদারের জন্য ইফতারের আয়োজন করে তিনি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিভিন্ন বিভাগ ও বর্ষের শিক্ষার্থীদের পাশাপাশি ক্যাম্পাসের নির্মাণাধীন শ্রমিক, নিরাপত্তারক্ষী বাহিনীর (আনসার) সদস্য, ভ্যানচালক এবং আশপাশের এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীরাও এতে অংশ নেন।
সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দেওয়া এই আয়োজন ক্যাম্পাসজুড়ে ইতিবাচক আলোচনার জন্ম দেয়। অনেকেই এমন উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
ইফতারে অংশ নেওয়া এক ব্যক্তি বলেন, “খোলা আকাশের নিচে মনোরম পরিবেশে ইফতার করতে পেরে খুব ভালো লাগছে। এটি সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ। আমরা তার জন্য দোয়া করি, যেন ভবিষ্যতেও এমন ভালো উদ্যোগ নিতে পারেন।”
উদ্যোগ প্রসঙ্গে মানিক রহমান বলেন, “ক্যাম্পাসের নির্মাণাধীন শ্রমিক, আনসার সদস্য, ভ্যানচালক এবং আশপাশের এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়েই মূলত এই আয়োজন। প্রায় তিন শতাধিক মানুষকে নিয়ে ইফতার মাহফিলের পরিকল্পনা প্রথমে আমি নিজেই করি। পরে বন্ধু ও বড় ভাইদের সহযোগিতায় সম্মিলিতভাবে এ আয়োজন সফল হয়।”মানিকের এই ব্যতিক্রমী উদ্যোগ ক্যাম্পাসে সহমর্মিতা ও সৌহার্দ্যের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]