নদীতে ডুবে নিখোঁজের ৪ দিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

Share the post
কবির হোসেন রাকিব ,কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:‎লক্ষ্মীপুরের কমলনগরের  বন্ধুদের সাথে পিকনিকে গিয়ে নদীর স্রোতে ডুবে যাওয়ার চার দিন পর  নিখোঁজ  কিশোর মাসুম(১৭)’র মরদেহ উদ্ধার করা হয়েছে আজ শনিবার বিকেলে উপজেলার লুধুয়া মাছঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাসুম উপজেলার চর ফলকন ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকার নুর উদ্দিনের ছেলে।এর আগে গত বুধবার সকালে মেঘনা নদীর  চর কাঁকড়ায় বন্ধুদের সাথে পিকনিকে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় সে।
‎জানা যায়, গত বুধবার মাসুম তার  পুরনো বন্ধু ১৪জন মিলে পিকনিকের উদ্দেশ্যে মেঘনার বুকে  জেগে ওঠা নতুন চরকাঁকড়ায় যায়। বেলা ১টার দিকে তাদের ১১জন বন্ধু রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। ওই সময় মাসুমসহ ৩জন নদীতে রেখে আসা তাদের নৌকা দেখতে যায়। পরে মাসুম তার দুই বন্ধু  নৌকায় উঠতে গেলে একটি বড় ঢেউ আসলে  তারা ৩জন ঢেউয়ের সাথে ভেসে যায়। এক পর্যায়ে ২জন তীরে ফিরে আসলেও মাসুম নিখোঁজ হয়ে যায়।  পরে পুরো সময় খোঁজাখুজি করে তাকে না পেয়ে সন্ধ্যায় চলে আসছে তারা।‎নিখোঁজ মাসুমের পারিবারের পক্ষ থেকে জানা যায়, মাসুম তার বন্ধুদের সাথে পিকনিকে গেলে সেখান নদী স্রোতের সাথে ভেসে হারিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও  সন্ধান পাওয়া যায়নি। ‎কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান, নিখোঁজের পর মাসুমের মরদেহ উদ্ধারের জন্য নৌপুলিশকে অবগত করা হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]