জামালপুরে চেকপোস্টে দুর্ঘটনা: ট্রাকের চাপায় পিতা পুত্র নিহত, সড়ক অবরোধে বিক্ষোভ
সাদ্দাম হোসেন রোমান, জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি : জামালপুর জেলায় চেকপোস্টে পরিবহন থামানোকে কেন্দ্র করে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পিতা পুত্র নিহত হয়েছেন।জানা যায়, চেকপোস্টে একটি যানবাহন থামানোর সময় পিছন থেকে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই পিতা পুত্রের মৃত্যু হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। চলমান বিক্ষোভের মধ্যে স্থানীয়দের দাবি, সড়কে নিরাপত্তা জোরদার ও দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

