ছদ্মবেশ ম্যাজিস্ট্রেটের বাজার তদারকির অভিযান, ৭ দোকানকে ১২ হাজার টাকা জরিমানা

Share the post

মাসুদ রেজা ফিরোজী,মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুরের শিবচর পৌর বাজারে ব্যতিক্রমী এক অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার তিনি বোরকা পরে ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা সাধারণ ক্রেতা সেজে বাজারের মাছ, মাংস, ফল ও মুদি দোকানগুলো ঘুরে দেখাসহ অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসি ও ছাগীর মাংস একই দামে বিক্রির মতো নানা অনিয়ম নজরে আসে তার। রমজান মাস নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ম্যাজিস্ট্রেট ক্রেতা সেজে ছদ্মবেশে বাজার তদারকি করেছেন। পরে পরিচয় প্রকাশ করে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার করে অনিয়মের কারণেজরিমানা করলেন ৭ দোকানকে।

পরে ছদ্মবেশ ত্যাগ করে পরিচয় প্রকাশের সাথে সাথেই শুরু করে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বেলা সাড়ে ১২টা পর্যন্ত অভিযানে পরিচালিত মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭টি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অন্য ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল সেসময়ে উপস্থিত ছিল।নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, প্রথমে ছদ্মবেশে বাজার মনিটরিং করি, পরে অনিয়ম পেল তাৎক্ষণিক ব্যবস্থা নেই। বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রমজান উপলক্ষে বাজার তদারকি আরো জোরদার করা হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]